৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন

ষ্টাফ রিপোর্টার

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফল প্রকাশের দিক থেকে এবার রেকর্ড গড়েছে পিএসসি। মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করে সংস্থাটি ইতিহাসের দ্রুততম সময়ে প্রিলিমিনারির ফল প্রকাশ করল। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে ফল প্রকাশ হয়েছিল।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

পিএসসি জানিয়েছে, ফলাফলে কোনো ভুল থাকলে যুক্তিসংগত কারণে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD