হাসপাতালে কেমন আছেন খালেদা জিয়া

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। তবে এখনও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি বিবেচনায় তাকে অবিলম্বে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়।

চিকিৎসক সূত্রে জানা গেছে, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে যা পূর্ববর্তী হৃদরোগের জটিলতার সঙ্গে মিলিত হয়ে শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে। হাসপাতালে নেওয়ার পরপরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা শুরু করা হয়।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD