হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভবনটি থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আরও ২৮ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৭৬৭ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করছেন।

দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায় তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিকেল ৩টা ৩৪ মিনিটে এটিকে ৪ নম্বর অ্যালার্ম জারি করে উচ্চঝুঁকির ঘটনা হিসেবে ঘোষণা করা হয়।

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের বিশাল একটি আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে তাই পো রোডের একটি বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাস রুট পরিবর্তন করে বিকল্প পথে চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পরিবহন বিভাগ।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD