Sheikh Hasina
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য কাল

ষ্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, “আজ আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) রায়ের দিন ধার্য করা হবে।” তিনি আরও বলেন, “রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দিতে সত্য ও পূর্ণ তথ্য উঠে এসেছে বলে প্রসিকিউশন বিশ্বাস করে।”

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ না দেওয়ায় আদালত তাদের জন্য আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

যুক্তিতর্ক উপস্থাপনকালে আমির হোসেন বলেন, “যতক্ষণ পর্যন্ত ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল, তা বৈধ ছিল। কিন্তু সরকার পতনের দাবিতে আন্দোলন নেওয়া আইনবহির্ভূত।”

তিনি আরও যুক্তি দেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তাদের খালাস দেওয়া উচিত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD