বিজয় থালাপতির দলের বিরুদ্ধে হত্যা মামলা

বিনোদন প্রতিবেদক

ভারতের দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর বিরুদ্ধে রাজনৈতিক জনসভায় প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে দলের দুই শীর্ষ নেতা সাধারণ সম্পাদক এন আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলায় আরও আসামি করা হয়েছে টিভিকের পশ্চিম কারুর জেলা সম্পাদক মথিয়াজাগানসহ মোট ছয়জনকে। অভিযোগে বলা হয়েছে, দলটি পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়ম মানেনি। তবে টিভিকের আইনজীবী দাবি করেছেন, সমাবেশে তারা পুলিশের সব নির্দেশনা মেনে চলেছিল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের দল টিভিকের নির্বাচনী জনসভায় পদপিষ্ট হয়ে ৩৯ জন নিহত ও প্রায় শতাধিক আহত হন। এ মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়ার বক্তব্য ঘিরে আলোচনায় এসেছিলেন বিজয় থালাপতি। তবে এবার নিজের দলের জনসভায় ভয়াবহ দুর্ঘটনার কারণে আলোচিত নায়ক সমালোচনার মুখে পড়েছেন।

এ ঘটনায় এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহতদের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD