পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতি উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের মা দাবি করেছেন, তাদের হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে শিবানন্দপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা আজিবার শেখের মেয়ে তাছলিমা খানম (১৫) ও ছেলে কাউছার শেখ (৮)।

নিহতদের মা বেবি বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়ে সাঁতার জানে, তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা পরিকল্পনা করে আমাকে প্রায় ৮–৯ মাস আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার সন্তানদের হত্যা করেছে।”

অন্যদিকে নিহতদের বাবা আজিবার শেখ দাবি করেন, “আমার ছেলে-মেয়ে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তারা কেউ সাঁতার জানত না।”

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD