জাতীয় নির্বাচনের রোডম্যাপে বিএনপি ‘খুশি’

ষ্টাফ রিপোর্টার

এয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি ‘খুশি’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এ রোডম্যাপ থেকে বোঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি, উই আর হ্যাপি।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জি।’

বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

রোডম্যাপের ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে দেখছেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রোডম্যাপ আজ এসেছে… এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম, ইলেকশনের রোডম্যাপ।

তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD