দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

ষ্টাফ রিপোর্টার

তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।”

ইসি সচিব আরও জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

তিনি বলেন, “দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে। তবে দাবি-আপত্তি শুধুমাত্র নতুনভাবে যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।”

ইসি সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD