জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচনকে স্বাগত জানাল বিএনপি

ষ্টাফ রিপোর্টার

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র এবং আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূনের জুলাই ঘোষণাপত্র এবং রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। এসময় তিনি জানান আগামী বছরের রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে চান তিনি।

এরপর রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ ঘোষণাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকের এ দিনে আমাদের বিশাল অর্জন…আমরা দীর্ঘ এক বছর যাবৎ দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য…সংস্কার কমিশনগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যদিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো তার একটা পর্যায়ে পৌঁছাতে ঐকমত্যে উপনীত হয়েছি।

তিনি বলেন, ‘আশা করি খুব শিগগির ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সই হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ-আলোচনা হয় সেখানে আমরা অংশ নেবো। তার মধ্যদিয়ে জাতির যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে জাতিকে এগিয়ে নিয়ে যাবো।

সালাহউদ্দিন বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্যদিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD