জীবনকে সঙ্গে নিয়ে চমকে দিলেন বুবলী

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনকে সঙ্গে নিয়ে চমকে দিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি।

আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোনও গান ভিডিওতে।

গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার।

একক গান হলেও ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শকদ-শ্রোতাদের ভালো লাগতে শুরু করেছে।

গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

গানটি নিয়ে সাংবাদিকদের বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD