চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত অ্যাডামস ক্যাপ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ২টা ১০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। পরে ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে মোট ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD