অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটির তালা খোলা ও ভল্ট ভাঙার সময় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লকার জব্দের পর সিআইসি সেগুলো খুলে এখন সিজার লিস্ট প্রস্তুত করছে।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মান্য করে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে শেখ হাসিনার নামে নিবন্ধিত ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার খোলা হয়। লকার দুইটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণ ছাড়াও লকারে অন্য কোনো সামগ্রী আছে কি না, তা সিজার লিস্ট প্রস্তুত হওয়ার পর জানা যাবে।

এদিকে, একই দিনে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয়। তবে সেখানে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অন্য একটি সূত্র জানায়, পূবালী ব্যাংকের লকারটিতে শুধু একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এই তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়ন এখনো মেলেনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD