পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাটগুদাম বীজ মোড়ের অস্থায়ী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাত কয়েকজন রিয়াদকে ছুরিকাঘাত করলে তিনি দৌড়ে পুলিশ বক্সের ভেতরে আশ্রয় নেন। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণ ভেতরেই পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাঁটুর ওপরে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে।

রিয়াদের বাবা সাইদুল হক বলেন, “আমার ছেলেকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। খবর পেয়ে আমরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি, কিন্তু সে আর বাঁচেনি। কারা, কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানি না।” তিনি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করেন।

মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান জানান, রিয়াদ যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে—ব্রিজ এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD