স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন।

চিকিৎসক জাহিদ হোসেন আরও বলেন, প্রয়োজনীয় সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মেডিকেল বোর্ড তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে রওনা হন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেত্রী।

সর্বশেষ গত ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে এক দিনের জন্য ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে ভুগছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD