গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প, মাত্রা ৩.৩

ষ্টাফ রিপোর্টার

নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন, এটি একটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা।

এর আগের দিন শুক্রবার সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD