ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬–২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন করে দলের শীর্ষ নেতৃত্বে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন) পর্যায়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD