মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

লিড নিউজ বিডি ডেস্ক

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর এক কর্নেল জানান, “জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।”

এর আগে পার্লামেন্টে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। রাজধানী আন্তানানারিভোতে অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন, যার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিশংসনের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, ভোটটি “অবৈধ ও অসাংবিধানিক।” তিনি দাবি করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলেও অবৈধভাবে অধিবেশন ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সেনাবাহিনীর একাংশ ‘ক্যাপসাট’ ইউনিট প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানালে সংকট চরমে ওঠে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। তিনি ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসেন এবং এর পর থেকে তিন দফায় দেশ পরিচালনা করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD