মোহনগঞ্জে থানার পাশে মুদি দোকানিকে গলা কেটে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে অল্প দূরত্বে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নারায়ণ পাল (৪০)।

সোমবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানার মোড়ে নিজের দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নৃপেন্দ্র পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মুদি ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় দোকান বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নারায়ণ পাল। এ সময় দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানে ঢুকে রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই ঘটনাটির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD