বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহুল সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আ. সোবাহান সরকারের ছেলে। শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে রাহুল সরকার নিজ লিজ নেওয়া একটি পুকুরে মাছ ধরতে গেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওয়াসিম রেজা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি নিতাই চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD