Train

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলব্রিজে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম কুমার দেব জানান, বিকল হওয়া পারাবত এক্সপ্রেসকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন ব্যবহার করে পারাবতকে ফিরিয়ে আনা হবে।

পারাবত এক্সপ্রেসের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর খোয়াই নদী পার হওয়ার সময় চলন্ত অবস্থাতেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ পুড়ে গেছে এবং ফ্যান কাজ করছে না। এতে ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD