চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— মৃত খোদা মন্ডলের দুই ছেলে মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিন্টু ও হামজা মাঠে কৃষিকাজ করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন দুই ভাই। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রথমে হামজা ও পরে মিন্টুকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানও শুরু হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD