ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২

ষ্টাফ রিপোর্টার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা

  • বরিশাল বিভাগ: ১৩১ জন
  • চট্টগ্রাম বিভাগ: ৯৮ জন
  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৪ জন
  • ঢাকা উত্তর সিটি: ১০০ জন
  • ঢাকা দক্ষিণ সিটি: ৯৯ জন
  • খুলনা বিভাগ: ১৪ জন
  • ময়মনসিংহ বিভাগ: ১৯ জন
  • রাজশাহী বিভাগ: ৫১ জন
  • রংপুর বিভাগ: ৬ জন

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০৮ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৬৮৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮১৪ জন ডেঙ্গুরোগী। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে।

২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD