বাড়ছে আতঙ্ক, ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এ সময় পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন—

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন
  • চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন
  • ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন
  • খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন
  • রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন
  • রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন
  • সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫০২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৮ শতাংশ নারী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD