পাবনায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা আহত

পাবনা প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। তবে ঘটনার সময় চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD