রাস্তা বন্ধ করে চলাচল করা গাজীপুরের পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ষ্টাফ রিপোর্টার

সাধারণ মানুষের জন্য রাস্তা চলাচল বন্ধ করে ঢাকা থেকে নিয়মিত গাজীপুর অফিসে যাতায়াতের অভিযোগ ছিল গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানের বিরুদ্ধে। এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ সামনে আসে। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ওই সভায় কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD