কালীগঞ্জে জাতীয়

মৎস্য সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম নুরুজ্জামান আহমেদ জেলা প্রতিনিধি লালমনিরহাট

“দেশের সমৃদ্ধি মাছের উৎপাদন বৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উদযাপন করা হল । এ দিবসটির উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা।আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। মাছের উৎপাদন বৃদ্ধি পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের নানামুখী পদক্ষেপে এ খাতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা । পরে উপজেলার সফল ও কৃতী স্হানীয় মৎস্য চাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও মৎস্য চাষী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD