নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এবং চলতি মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এখন পর্যন্ত ৩০০ আসন ধরেই আগাচ্ছি। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত হলে দেখা যাবে কে কোথা থেকে লড়ছেন। আমাদের অনেকেই ইতোমধ্যে নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছেন।”

ঢাকা থেকে নিজে প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজেও ঢাকায় থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”

নির্বাচন পেছানোর পক্ষে নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন দল, তাই সময়ের স্বল্পতা ছিল। তবুও আমরা কখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ভাবিনি। দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া জরুরি, আর সেটিকে সামনে রেখে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”

দলীয় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক আরও বলেন, “আমরা নতুন হলেও লক্ষ্য বড়। এই নির্বাচন আমাদের প্রথম পরীক্ষা। ভালো করি বা খারাপ করি—এটা জনগণই মূল্যায়ন করবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD