১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৯ টাকা

ষ্টাফ রিপোর্টার

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিইআরসি এ নতুন মূল্য ঘোষণা করে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের প্রতি ইউনিট দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১,২৭০ টাকা এবং প্রতি ইউনিট অটোগ্যাসের দাম কমানো হয়েছিল ১৩ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন-বিউটেনের মূল্যের পরিবর্তন অনুযায়ী প্রতি মাসে স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD