সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সেনাবাহিনী বরাবরের মতোই দায়িত্ব পালন করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬৪ সেনাসদস্যকে বিভিন্ন পদক ও ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ জনকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD