সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

ষ্টাফ রিপোর্টার

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক সহায়তা বহনকারী নৌবহর আটকের ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের ন্যক্কারজনক দৃষ্টান্ত।

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক সব মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জোর দাবি জানায়। একই সঙ্গে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমানে দখলদার বাহিনী বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে, যা অগ্রহণযোগ্য।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত দুর্ভোগের মুহূর্তে তাদের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD