সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেফতারের তথ্য জানায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি)। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আল আমিন ও স্বাধীন।

জিএমপির উপ-কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অন্য আরেকজনকে গ্রেফতার করে র্রাব। গ্রেফতার চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান।

উপ-কমিশনার রবিউল হাসান বলেন বলেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ফুটেজে দা, ছুড়ি ও চাপাতি হাতের যাদের দেখা গেছে গ্রেফতার তিনজন তাদের মধ্যে ছিলেন।

তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিরদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় আজ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD