রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯

ষ্টাফ রিপোর্টার

রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করলে পুলিশ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, একই রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘পাঁয়তারা শাহিন’ নামে পরিচিত এই যুবকের বয়স ২৫ বছর।

রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহিন ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গ্রেপ্তার শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুরে। তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির মমতাজ নামের এক নারীর বাসায় ভাড়া থাকতেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD