যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন— তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

ইভার বোন ফারজানা আক্তার জানান, রাত দেড়টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা চারজনই দগ্ধ হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করান।

পরিবারের কর্তা তুহিন হোসেন রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীর লিচুবাগান এলাকায় বসবাস করছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান— তুহিনের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ,  স্ত্রী ইভার ১৫ শতাংশ দগ্ধ, ছেলে তানভীরের ৪০ শতাংশ দগ্ধ, ছোট ছেলে তাওহীদের ৮ শতাংশ দগ্ধ। তিনি আরও জানান, তুহিন, ইভা ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD