মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করলো বিএনপি

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি জানান, গতকাল (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

সেই তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ছিল। তবে পরবর্তীতে “অনিবার্য কারণে” ওই আসনের মনোনয়ন ও প্রার্থীর নাম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রিজভী।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনীত করার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা এ ঘটনার সূত্রপাত ঘটান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD