মনিরামপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আশরাফুল ইসলাম (৪৫)। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা তারেক নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত আশরাফুল মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড (মোবারকপুর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মোবারকপুর গ্রামের আজাহার মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে আশরাফুল ও তারেক রাজগঞ্জ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আশরাফুল নিহত হন। আহত তারেককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD