ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মো. তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ানপাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের বাধা দেন এবং মারধর করেন। এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন টর্চলাইটের আলো জ্বালিয়ে টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হন। আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মোশারফ হোসাইন) জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD