মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন বিএনপির হাত ধরেই এসেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে দাঁড়াননি। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আজ একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখেরও। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে, আর সেই পরিবর্তন বিএনপির হাত ধরেই সম্ভব।”

সম্মেলনে বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD