বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

বরিশাল প্রতিনিধি

বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬৮ জন, যা গত বছরের (৮ হাজার ৭৭৩) তুলনায় অনেক বেশি। তবে মৃত্যু কমেছে— এ বছর এ পর্যন্ত ২৯ জন মারা গেছেন, যেখানে গত বছর মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বরগুনা জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। এ বছর এ হাসপাতালে ১ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বর্তমানে ৮০ জন চিকিৎসাধীন।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধির কারণে মৃত্যুহার কমেছে। তবে গ্রামীণ এলাকায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের মতে, সেপ্টেম্বর-অক্টোবরেই ডেঙ্গুর প্রকোপ বেশি হয়, তবে এ বছর বরগুনায় জুন-জুলাই থেকেই সংক্রমণ শুরু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD