প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার

তিন দফা দাবি আদায়ে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৭আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। ফলে বন্ধ হয়ে গেছে শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এর আগে মঙ্গলবার ৫ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান নেন তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD