নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭

ষ্টাফ রিপোর্টার

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারের জগদিশপুর এলাকার লাইয়ারপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়জুন নেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মীম (২) ও লামিয়া (৯)।

জানা গেছে, নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের বাসিন্দা। ওই গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন পরিবারের লোকজন নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায় বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুইয়া বলেন, খবর পেয়ে তিন শিশু ও চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ ওই গাড়িতে মোট ১২ জন ছিলেন। চালক পালিয়ে গেলেও বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই প্রবাসী বাহার উদ্দিনের নিজের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন ছিলেন। প্রবাসী বাহার উদ্দিন বেঁচে আছেন।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ স্বজনরা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। এরমধ্যে প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী কবিতা ও মেয়ে মিমও রয়েছেন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD