নেত্রকোনায় থেমে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ট্রাকটিতে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)।

এ ঘটনায় শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০)সহ দুজন নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নান্নু খান বলেন, “দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD