দাম কমলো এলপিজি সিলিন্ডারের

ষ্টাফ রিপোর্টার

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা, যা আগের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কম।

রোববার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ মূল্য ঘোষণা করে। নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম মোট ১২ দফায় পরিবর্তন হয়েছে—এর মধ্যে ৭ দফায় দাম বেড়েছে, ৪ দফায় কমেছে এবং এক দফায় অপরিবর্তিত ছিল। বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল, আর কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD