তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে

ষ্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তার আত্মীয় আবুল খায়ের জানান, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে আরও দুর্বল হয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

স্ট্রোকজনিত জটিলতায় তোফায়েল আহমেদের শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছিলেন এই প্রবীণ নেতা।

তোফায়েল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD