মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করেই দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি ভোটারবিহীন নির্বাচনকে ভারত সমর্থন করেছে—যা বাংলাদেশের পাশাপাশি ভারতেরও ক্ষতির কারণ হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাজনীতি থেকে দূরে সরে যখনই কেউ ষড়যন্ত্রের পথে যায়, তখনই ক্ষতি হয়। আওয়ামী লীগ তাই করেছে, নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছে। অন্য কাউকে কিছু করতে হয়নি।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, “টানাপড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। বড় দাদা হয়ে নয়, বন্ধু হয়ে যদি সমস্যা সমাধান করে তবে সম্পর্ক পুনর্গঠন সম্ভব। আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্ব চাই।”

তিনি আরও জানান, বিএনপি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করছে। তবে ভারতের ক্ষেত্রে সম্পর্ক কতটা অগ্রসর হবে, তা পুরোপুরি নির্ভর করছে ভারতের রাজনৈতিক সদিচ্ছার ওপর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD