টেকনাফের গহিন পাহাড় থেকে পাচারের জন্য রাখা ৬৬ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকিয়ে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ে যৌথ অভিযান চালায়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি করে রাখা নারী-পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন এবং অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাহাড়ের ওই গোপন আস্তানায় জড়ো করে। পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভের উপকূল দিয়ে নৌপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD