জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর পাওয়া যায় যে জেনেভা ক্যাম্পে দুটি গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তখন পরিস্থিতি শান্ত ছিল। পরে জানা যায়, এ ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল বলেন, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মারামারি চলাকালে বাসা থেকে বের হয়ে সামনে গেলে একটি ককটেল বিস্ফোরণে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয় জাহিদকে, পরে সেখান থেকে ঢামেকে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD