খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা নিক্ষেপ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় লোকজন বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার আগে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। হামলাকারীরা সবাই হেলমেট পরা ছিল এবং বেশিরভাগই মধ্যবয়সী।

আবু হোসেন বাবুর ভাতিজা শেখ আবু নাসের সিয়াম বলেন, তিনি বাসায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। স্থানীয়রা এগিয়ে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। আগে কখনো এমন ঘটনা ঘটেনি, এ কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, হামলাকারীরা বাবুর বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD