খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি তিনি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে; প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সমন্বয় ও সহায়তায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD