কেবিন থেকে সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে স্থানান্তর করে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে জাহিদ হোসেন জানান, “অ্যাডমিশনের পর থেকেই মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির পক্ষ থেকেও দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD