কুষ্টিয়ার দৌলতপুরে

বিজিবি ক্যাম্প পদ্মা নদীগর্ভে বিলীন

মোঃ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ দৌলতপুর সীমান্তবর্তী উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে হঠাৎ ভাঙন দেখা দেয়। বুধবার সন্ধ্যায় অতি অল্প সময়ের মধ্যে বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে তলিয়ে যায়। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ভোরে জরুরি ভিত্তিতে বিওপির অবশিষ্ট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং সকল সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় নৌকা, ট্রলার ও স্পিডবোট ব্যবহার করে দ্রুততার সঙ্গে পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে এসব স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। বর্তমানে সকল সদস্য, সরকারি কাগজপত্র ও নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট সামগ্রী সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।

হঠাৎ নদী ভাঙনে উদয়নগর বিওপির এই ক্ষয়ক্ষতি হলেও বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD